
নিউজ ডেস্কঃচাঁপাইনাবাবগঞ্জে ধর্ষণের অপরাধে রবিবার দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে উভয়কে একলাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার চাঁপাইনবাগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ের দেলশাদ কটার ছেলে আরিফুল ইসলাম (৩৪) ও তার সহযোগী একই ইউনিয়নের আন্ধনীডাঙ্গা গ্রামের মো. মোস্তফা ওরফে কানজেলালের ছেলে জিয়ারুল (৩৬)। সহকারী সরকারি কৌঁসুলী (এপিপি) আঞ্জুমান আরা ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর আতাহার জুগিডাইং এলাকায় এক আদিবাসী নারীকে তার বাড়ি থেকে অপহরণ করে ১ হাজার গজ দূরে একটি আম বাগানে নিযে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় ওই নরীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পরদিন সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম ২০১৫ সালের ২২ মার্চ আসামিদ্বয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার এ আদেশ দেন।একই মামলায় অপহরণের দায়ে উভয় আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।