News71.com
 Bangladesh
 11 Jun 17, 04:18 PM
 205           
 0
 11 Jun 17, 04:18 PM

মাদারীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষ, ২ মোটরসাইকেল আরোহী নিহত।।  

মাদারীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষ, ২ মোটরসাইকেল আরোহী নিহত।।   

নিউজ ডেস্কঃ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটরচর এলাকায় একটি পিকআপের ধাক্কায় ইমান খা (৩৫) ও ইমরান মাতুব্বর (৩০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়,আজ রবিবার বেলা আড়াইটার দিকে ঘটকচর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি পিকআপ টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলে থাকা ইমান ও ইমরান ঘটনাস্থলে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাটক পিকআপটি আটক করতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান,নিহত ইমান খা সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি ও কুলপদ্ধি এলাকার রশিদ খানের ছেলে এবং ইমরান মাতুব্বর পখিরা এলাকার মওলা মাতুব্বরের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন