News71.com
 Bangladesh
 11 Jun 17, 04:14 PM
 215           
 0
 11 Jun 17, 04:14 PM

এ পর্যন্ত ৪৮ বার পেছাল সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিলের সুচি।।  

এ পর্যন্ত ৪৮ বার পেছাল সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিলের সুচি।।   

নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। আজ রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যামব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ নতুন তারিখ ধার্য করেছেন। এ নিয়ে ৪৮ বার পেছালো এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

প্রসঙ্গত,২০১২ সালের বছর ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন