
নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে দুইপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।এছাড়া কোম্পানীগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক যুবকের লাশ। আজ রবিবার ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও’র আবদুল মালিকের ছেলে শামসির আলীর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,এটা খুন না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে,সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামে গতকাল শনিবার রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জবেদ আলী (৫৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।