News71.com
 Bangladesh
 11 Jun 17, 04:13 PM
 233           
 0
 11 Jun 17, 04:13 PM

ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের অভিযান।।  

ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের অভিযান।।   

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজটমুক্ত রাখতে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। আজ রবিবার সকালে মহাসড়কের বুড়িচংয়ের নিমসার,চান্দিনার মাধাইয়া ও কুটুম্বপুরসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়। মহাসড়কের এসব বাজারে কাঁচামালের আবর্জনা অপসারণ করে এবং সড়কের উপরে মালামাল সরিয়ে দেয়া হয়। এসময় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ কাজে সহায়তা করেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লার পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান,মহাসড়কের যান চলাচল নির্বিঘ্নে রাখতে নিয়মিত মহাসড়কের উপরে বাজারসমূহে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন,ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছি। এ বিশেষ অভিযান ঈদ পর্যন্ত চলবে। এদিন অভিযানকালে হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন