News71.com
 Bangladesh
 11 Jun 17, 04:07 PM
 192           
 0
 11 Jun 17, 04:07 PM

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের উপায় জানালেন ভারতের যোগগুরু রামদেব।।  

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের উপায় জানালেন ভারতের যোগগুরু রামদেব।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের যোগগুরু রামদেব বলেছেন,পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উপর ভারতের ন্যায্য অধিকার রয়েছে। ভারতের উচিত দ্রুত ওই এলাকার দখল নেওয়া। কাশ্মীরে যাবতীয় সমস্যার মূলে রয়েছে পাকিস্তান। গতকাল শনিবার এভাবেই কাশ্মীর ইস্যুতে একের পর এক কড়া মন্তব্য করেন তিনি। এছাড়াও কাশ্মীরে অশান্তি ছড়ানোয় কড়া পাকিস্তানের সমালোচনা করেন তিনি।

এ সময় রামদেব কী করে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হবে সেই পথও বাতলে দিয়েছেন তিনি। এই যোগগুরুর মতে,ভারতীয় সেনার উচিত সীমান্ত সংলগ্ন পাকিস্তানি সেনাঘাঁটিগুলি ধুলোয় মিশিয়ে দেওয়া। চম্পারন সত্যাগ্রহের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে গান্ধী ময়দানে তিন দিনের যোগ শিবিরে এই মন্তব্য করেন তিনি। অবশ্য যারা শান্তিকামী পাকিস্তানি নাগরিক তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রামদেব। তবে সবমিলিয়ে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন