News71.com
 Bangladesh
 11 Jun 17, 03:55 PM
 192           
 0
 11 Jun 17, 03:55 PM

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্যে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু।।  

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্যে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় মা ও শিশুর (ছেলে) মৃত্যু হয়েছে। মৃতরা হলেন তাড়াশ উপজেলার মাধাই নগর ইউনিয়নের মাধাই নগর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনাভান (৩৫) ও তার শিশুপুত্র সোহাগ (৪)। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার দুপুরে সোনাভান তার শিশুপুত্রকে নিয়ে শুটকি মাছ দিয়ে ভাত খায়। এরপর থেকে তারা দুজন অসুস্থ হয়ে পড়ে। রাত সাড়ে ৯টায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব রায় জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তাড়াশ থানার ওসি মঞ্জুর রহমান জানান,খাদ্যে বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যুর খবরটি শুনেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন