News71.com
 Bangladesh
 11 Jun 17, 03:51 PM
 243           
 0
 11 Jun 17, 03:51 PM

'আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক : আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন 'আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে' । আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানমর্যাদা বৃদ্ধি পায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য আজ ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রোববার সকালে গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের জন্য ক্ষমতায় বসতে চায়, তাদের ওপর মানুষের আস্থা নেই। উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে।তিনি বলেন, একটা সরকারের যে ধারাবাহিকতা প্রয়োজন আজ তা প্রমাণিত। আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল কখনও ভুল সিদ্ধান্ত নেয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন