News71.com
 Bangladesh
 10 Jun 17, 10:56 PM
 199           
 0
 10 Jun 17, 10:56 PM

সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিয়েছে ।। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিয়েছে ।। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার নের্তৃত্বে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার সকল গণমাধ্যমকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে। সাংবাদিকরা আজ স্বাধীনভাবে মত প্রকাশ করছে। সাংবাদিকদের এই সরকার সবচেয়ে বেশী মূল্যায়ন করছেন। সাংবাদিকদের কল্যাণ ট্রাষ্ট্রের সর্বাধিক সহযোগীতা করছেন। এই সরকার গনমাধ্যম বান্ধব সরকার। আজ শনিবার বিকাল ৫টায় মনপুরা প্রেসক্লাব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব কথা বলেন।


প্রেসক্লাব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন আখন্দ, মনপুরা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, চরফ্যাশন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্রাহ কাজল,মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আপলমগীর, সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আমির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ অহিদুর রহমাণ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক সীমান্ত হেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক এস ডি দুর্জয়, অর্থ বিষয়ক সম্পাদক আলমামুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন