News71.com
 Bangladesh
 10 Jun 17, 10:40 PM
 239           
 0
 10 Jun 17, 10:40 PM

সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে ।। হুইপ ইকবালুর রহিম

সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে ।। হুইপ ইকবালুর রহিম

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, রাজনৈতিক প্রতিহিসংসা নয়,আওয়ামী লীগ সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যানে কাজ করছে। কে আওয়ামীলীগ, কে নৌকায় ভোট দেয়নি,কে বিএনপি,কে জাতীয় পার্টি তা বিবেচনায় না নিয়ে এ মাসের মধ্যে দিনাজপুরের সদরের ১০টি ইউনিয়নের শতভাগ বাড়িতে বিদ্যুতের আলো পৌছে দেওয়া হবে। আজ শনিবার বিকেলে জেলা সদরের ৯নম্বর আস্করপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৯নম্বর আস্করপুর ইউনিয়নে অবশিষ্ট ৮৬৩টি বাড়িতে আজ শনিবার শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১। আগামীকাল রবিবার জেলা সদরের ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে বিদ্যুতায়নের শতভাগ কাজের উদ্বোধন করবেন হুইপ।

ইকবালুর রহিম বলেন,আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের আট বছর আগের চিত্র বদলে গেছে। সরকারি খরচে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছে দেওয়া ছাড়াও গ্রামের সড়ক পাকা করা হচ্ছে। তিনি আরো বলেন,উপজেলা রোড,ভিলেজ রোড হওয়ার পর মানুষ এখন বাড়ি বাড়ি যাতায়াতের রাস্তাও পাকা চাইতে শুরু করেছে। নৌকায় ভোট দিয়েছে বলেই সরকার চিত্র বদলে দিতে পেরেছে।

হুইপ বলেন,দেশ গঠনে নারীদের ভূমিকা থাকা দরকার। নারীদের উন্নয়নে বিধবা ভাতা মাতৃকালিন ভাতা,মেয়েদের শিক্ষা বিএ ক্লাশ পর্যন্ত ফ্রি করে দিয়েছে সরকার। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে সবার জন্য বিএ পর্যন্ত উচ্চ শিক্ষা ফ্রি করে দেওয়া হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে তাকে বাদ দিলে মোনাফেকি করা হবে। হাসরের ময়দানে দেখা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন