News71.com
 Bangladesh
 10 Jun 17, 07:54 PM
 211           
 0
 10 Jun 17, 07:54 PM

সরকার বুঝে গেছে,জনগণের সমর্থন তাদের নেই।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর  

সরকার বুঝে গেছে,জনগণের সমর্থন তাদের নেই।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর   

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সরকার বুঝে গেছে,জনগণের সমর্থন তাদের নেই,সেজন্য এখন নির্যাতন-নিপীড়ন-দমন ছাড়া তাদের টিকে থাকার আর কোনো পথ নেই। আজ শনিবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্পন বাংলাদেশ’নামক সামাজিক সংগঠনের উদ্যোগে রাজারবাগ ‘লিভিং ইন পার্টি সেন্টার’ এর আয়োজিত জাতীয়তাবাদী দলের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদানে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দলের ক্ষতিগ্রস্থ ৭ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

নিখোঁজ হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের প্রতি সমর্মিতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন,এই সরকার গত কয়েক বছরে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে,খুন করেছে,আহত করেছে,পঙ্গু করেছে। হাজার হাজার নেতাকর্মীকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে,এখনো সেই কাজটি তারা করে যাচ্ছে। মির্জা ফখরুল বলেন,পত্রিকায় দেখলাম,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন,বিএনপি কী চায় তারা তা বুঝতে পারে না। বুঝবেন কোত্থেকে? আপনাদের তো চোখ অন্ধ হয়ে গেছে আর কান বধির হয়ে গেছে।

তিনি বলেন,একটা কথা আপনারা ভুলে যাবেন না যে,অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না, বধির হলেও বজ্রপাত চলতেই থাকে,এটা চলবে। আপনারা যে কাজগুলো করছে,প্রলয় হবেই,আপনারা মানবতার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, আপনারা সাধারণ মানুষদের নিয়ে নিয়ে হত্যা করছেন,তাদেরকে জেলে নিয়ে মিথ্যা মামলা দিচ্ছেন। এর একদিন বিচার হবেই এবং আপনাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন