
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বৈদ্যনাথপুর গ্রামের মো. ইসরাইল হোসেন,একই গ্রামের জামায়াত কর্মী মো. লাল্টু মিয়া,মো. মতিয়ার রহমান,মো. মমিনুল হক,আব্দুস সালাম ও আবুল কালাম। আটককৃতদেরকে আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান,জামায়াতে ইসলামীর ওই নেতা-কর্মীরা এলাকায় বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলো। এ জন্য তাদেরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে