News71.com
 Bangladesh
 10 Jun 17, 06:31 PM
 192           
 0
 10 Jun 17, 06:31 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন।। প্রতিমন্ত্রী মির্জা আজম  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন।। প্রতিমন্ত্রী মির্জা আজম   

নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন,দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। কারণ শেখ হাসিনা দেশকে পাল্টে দিয়েছেন। তিনি আমাদেরকে ভিক্ষুকের জাতির বদনাম ঘুচিয়ে ভিক্ষাদাতা দেশে পরিণত করেছেন। দারিদ্র্যের অভিশাপ ঘুচিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষ এখন ভালো আছে। আজ জামালপুর শহর বাইপাস সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন,পিছিয়ে থাকা জামালপুরের উন্নয়নে আমি সবকিছু করতে প্রস্তুত। দরিদ্র বদনাম ঘুচিয়ে জামালপুরকে সমৃদ্ধ,উন্নত ও মডেল জেলা করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে যে উন্নয়ন কাজ পাইপ লাইনে রয়েছে তা বাস্তবায়ন হলে জামালপুরের চেহারা একেবারেই পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা আজম এমপি। ২৮ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার বাইপাস সড়কের কাজটি বাস্তবায়ন করে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ। বাইপাস সড়কটি বাস্তবায়ন হওয়ায় একদিকে যেমন জামালপুর শহরের যানজট কমবে অন্যদিকে জেলার ৪টি উপজেলাসহ বগুড়া,কুড়িগ্রামসহ উত্তরের বেশকটি জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হবে। জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা এমপি,জেলা প্রশাসক আহমেদ কবীর,জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন