
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র,গুলি ও বোমাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার প্রাগপুর মাঠের মধ্য থেকে তাদের ধরা হয়।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান,একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে এসআই গৌতমের নেতৃত্বে পুলিশ ডাংমড়কা-প্রাগপুর সড়কের প্রাগপুর মাঠে অভিযান চালায়। এ সময় মোমিন (২৮), সিরাজুল (৩৫),সামিরুল (৩০), জুবেল (২৪) ও জাহারুল (৩২) নামে পাঁচজনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক,২ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও ২টি টর্চ লাইট। তাদের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।