News71.com
 Bangladesh
 10 Jun 17, 12:25 PM
 278           
 0
 10 Jun 17, 12:25 PM

জনগনের কাছে অগ্রহণযোগ্যদের আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হবে না।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  

জনগনের কাছে অগ্রহণযোগ্যদের আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হবে না।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,আওয়ামী লীগ তাদের প্রার্থী দেয়ার ক্ষেত্রে মনিটরিং,পর্যবেক্ষণ ও জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। বিভিন্ন জরিপে জনগণের কাছে যারা গ্রহণযোগ্য তাদেরকে মনোনয়ন দেয়া হবে। আর যারা জরিপে গ্রহণযোগ্য নয়,তাদেরকে মনোনয়ন দেয়া হবে না। চুলচেরা বিশ্লেষণ করে এবার মনোনয়ন দেয়া হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে এক প্রশ্নের জবাবে আজ শনিবার সকালে সড়ক ও সেতুমন্ত্রী এসব কথা বলেছেন।

আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহনের ভ্রাম্যমান আদালত পরিচালনা পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে,চাঁদাবাজির একটি সিন্ডিকেট আছে। শুধু পুলিশকে দায়ী করলে হবে না,এর সাথে কয়েকটি মহল জড়িত। রাজনৈতিক,প্রশাসন ও পুলিশের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত আছে। এর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে।

মওদুদ আহমেদের বাড়ির উচ্ছেদ সম্পর্কে মন্ত্রী বলেন,সাবেক আইনমন্ত্রী যদি আদালতের রায় না মানেন,তাহলে দেশের মানুষ কি করে আইনের শাসন আশা করবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে আইনের শাসন থাকবে এটা কি করে বিশ্বাস করি। ২০০১ সালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। তাদের কাপড় পরারও সময় দেয়া হয়নি। তিনি (মওদুদ) এক কাপড়ে ফুটপাতে যাবেন কেন,ঢাকা শহরে তার আরও তিন বাড়ি আছে। বিদেশেও বাড়ি আছে। এসময় কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলামুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ হাইওয়ে পুলিশ,জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন