News71.com
 Bangladesh
 10 Jun 17, 10:24 AM
 215           
 0
 10 Jun 17, 10:24 AM

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহিদুল গ্রেপ্তার।।

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহিদুল গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে শহিদুল মোল্লা নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলা শহরের চরলক্ষ্মীপুর তালতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল চরলক্ষ্মীপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে।

রাজবাড়ী সদর থানার এএস‌আই নূর ইসলাম জানান,পুলিশের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‌আসামি শহিদুলকে চরলক্ষ্মীপুর তালতলা থেকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ‌আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন