News71.com
 Bangladesh
 09 Jun 17, 11:19 PM
 222           
 0
 09 Jun 17, 11:19 PM

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেফতার।।    

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেফতার।।      

নিউজ ডেস্কঃ রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার দুপুরে জেলার পবা উপজেলার শীতলাই এলাকায় একটি ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-জেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা মহল্লার ইসমাইল হোসেন ওরফে বুধুর স্ত্রী মমতাজ বেগম (৪৫) ও একই এলাকার ইসরাফিল আলীর স্ত্রী নাজমা বেগম ওরফে নাসিমা (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান জানান,গ্রেফতার দুই নারীর স্বামীরা গোদাগাড়ীর বড় মাপের হেরোইন ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে এই দুই নারী চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী ‘রাজশাহী এক্সপ্রেস’ ট্রেনে চড়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,জব্দ করা দেড় কেজি হেরোইন ছিল ১৫টি প্যাকেটে। প্রতিটি প্যাকেটের ওজন ১০০ গ্রাম। মমতাজ বেগমের কাছে ৮০০ গ্রাম এবং নাসিমার কাছে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন