
নিউজ ডেস্কঃ নতুন প্রজন্মের প্রতি বিজ্ঞান র্চ্চা বাড়িয়ে মেধা বিকাশের মাধ্যমে নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন করে দেশ ও জাতিকে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন,আবেগ দিয়ে বিজ্ঞান হয় না। যতই কাব্য রচনা বা গীত রচনা করি না কেন। বিজ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। চিকিৎসা ও স্বাস্থ্যসহ মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা,অধ্যক্ষ মোশাররফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনটি বিভাগে মোট ৮১টি স্টলে বিভিন্ন উদ্ভাবনীর প্রদর্শনী চলছে। আগামী রবিবার শেষ হবে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।