News71.com
 Bangladesh
 09 Jun 17, 07:10 PM
 234           
 0
 09 Jun 17, 07:10 PM

দিনাজপুর সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার।।

দিনাজপুর সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ দাইনুর গ্রাম থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার দুপুরের দিকে দাইনুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই এলাকার একটি পুকুর পাড় থেকে পিস্তলটি উদ্ধার করে।দাইনুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,পিস্তল উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন