News71.com
 Bangladesh
 09 Jun 17, 06:48 PM
 214           
 0
 09 Jun 17, 06:48 PM

২০১৪ মতো বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না।। অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন  

২০১৪ মতো বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না।। অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন   

নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেছেন,২০১৪ সালের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। সরকারের অত্যাচার নির্যাতনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ এবার জেগে উঠলে কোন বাধা মানবে না। আওয়ামী লীগের সাথে সকল ফয়সালা রাজপথে করতে হবে। তিনি বলেন,আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে তা হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ জন্য যা যা করার দরকার বিএনপি তাই করবে। নির্বাচনকালীন সহায়ক সরকারের ইস্যুতে সরকার আপষে না আসলে রাজপথ উত্তপ্ত হবে বলে মন্তব্য করেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত দ্রুত বিচার আইনে শাস্তি বৃদ্ধির রাজনৈতিক উদ্দেশ্য এবং জনমনে আশংকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রিমকোর্টের প্রবীন আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন,সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়েই দ্রুত বিচার আইনের সাজার মেয়াদ বাড়িয়েছে। তিনি বলেন,আওয়ামী লীগ এমন একটি দল- যখন যেমন,তখন তেমন। তখন ছিলো সেটা কালো আইন। এখন তারা ক্ষমতায় এসে সেই আইনের আরো সাজা বাড়িয়ে করছে ৭ বছর।

খন্দকার মাহবুব দ্রুত বিচার আইন প্রসঙ্গে বলেন,দ্রুত বিচার আইন নতুন নয়। ২০০২ সালে অপরাধ সামাল দিতে বিএনপি দ্রুত বিচার আইন করে। সেই সময় আওয়ামী লীগ এই আইনকে কাল আইন আখ্যা দিয়ে সংসদ ত্যাগ করেছিল। আর আজ তারা সেই আইনের মেয়াদ বাড়িয়েছে। আওয়ামী লীগ কারো কথা ভেবে নয় নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে থাকে। দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন,সন্ত্রাস দমনের এই আইন অবৈধ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমানে ব্যবহার করছে। তবে বিএনপি নেতাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের এই আইনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।

খন্দকার মাহবুব হোসেন বলেন,সরকারকে বলতে চাই,দেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। তারা যখন জেগে উঠবে,তখন কোনো বাঁধন মানবে না। আপনারা অত্যাচার-নির্যাতন-হত্যা-গুম করছেন। আপনারা ভাবছেন,দ্রুত বিচার আইনের সাজা বাড়িয়ে বিএনপির নেতাকর্মীদের ভয় দেখাচ্ছেন- এবার কিন্তু ৫ বছর থেকে সাজা ৭ বছর করেছি,আর রক্ষা নেই। আমি বলতে চাই,জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে,তারা প্রতিরোধ করবেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন