
নিউজ ডেস্কঃ ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিবুল্লাহ নাগর ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের বিএনপি কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তজুমদ্দিন থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল জানান,গ্রেপ্তার বিএনপির দুই নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তবে,স্থানীয় বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল শনিবার দলীয় কার্যালয়ে একটি ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা। তাই ওই ইফতার পার্টিকে বানচাল করার জন্যই বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।