News71.com
 Bangladesh
 09 Jun 17, 03:42 PM
 251           
 0
 09 Jun 17, 03:42 PM

আগামী নির্বাচনে অংশ না নিলে ক্ষতি বিএনপিরই।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ    

আগামী নির্বাচনে অংশ না নিলে ক্ষতি বিএনপিরই।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ      

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলে তাদের ক্ষতি হবে। আমরা কাউকে নির্বাচনে বাদ দিতে চাই না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের টুমচর গুচ্ছগ্রাম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী সেসময় খালেদা জিয়াকে গণভবনে দাওয়াত দিয়েছিলেন। এমনকি তাদের মন্ত্রণালয় দেয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেও তারা নির্বাচনে আসেননি। তাই আগামী নির্বাচনে অতীতের মতো ভুল না করে তারা নির্বাচনে আসবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তোফায়েল আহমেদ বলেন,সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবে। কারণ-ভারত,সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া,যুক্তরাজ্যসহ প্রায় সবদেশে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন