News71.com
 Bangladesh
 09 Jun 17, 03:41 PM
 233           
 0
 09 Jun 17, 03:41 PM

মহাসড়কের প্রবেশ পথগুলো দখল মুক্ত রাখার নির্দেশ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।।  

মহাসড়কের প্রবেশ পথগুলো দখল মুক্ত রাখার নির্দেশ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।।   

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। এছাড়া আর ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া মহাসড়কের প্রবেশ পথগুলো দখল মুক্ত রাখার নির্দেশনাও দেন তিনি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,বিএনপি’র নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না,আবার একতরফা নির্বাচনও করতে দিবে না,বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না। তিনি আরও বলেন,বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি আরেক দিকে মামলা দেই,আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোনো সম্পর্ক নেই।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন