News71.com
 Bangladesh
 09 Jun 17, 02:12 PM
 198           
 0
 09 Jun 17, 02:12 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৫ কর্মীসহ আটক ৪৬।।    

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৫ কর্মীসহ আটক ৪৬।।      

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ৪৬ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন,কলারোয়া থানা ৮ জন,তালা থানা ৪ জন,কালিগঞ্জ থানা ৪ জন,শ্যামনগর থানা ৪ জন,আশাশুনি থানা ৩ জন,দেবহাটা থানা ৪ ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন