News71.com
 Bangladesh
 09 Jun 17, 12:18 PM
 194           
 0
 09 Jun 17, 12:18 PM

পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ পেটানোর অভিযোগ

পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ পেটানোর অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ইউপি চেয়ারম্যান এনামুল হক গ্রাম পুলিশের দফাদার আব্দুল মজিদকে পিটিয়ে আহত করেছে। তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় পৃথকদুটি অভিযোগ হয়েছে। জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আ: মজিদ বৃহশ্পতিবার সকালে পরিষদে গেলে চেয়ারম্যান এনামুল হক কাগজ কোথায় তাই বলে কিল, চড়, ঘুশি মেরে তাকে আহত করে। পরে চেয়ারম্যান পরিষদ থেকে চলে যায়। আহত দফাদার প্রাথমিক চিকিৎসা নিলে তার অবস্হা অবনতি হলে বিকালে পাইকগাছা হাসপালে ভর্তি করে । এবাপারে থানায় অভিযোগ হয়েছে বলে জানা যায়। থানার ওসি আমিনুল ইসলাম জানান অভিযোগ দফাদার ও সচিব পাল্টা পাল্টি অভিযোগ হয়েছে। চেয়ারম্যান বিষয়টি অস্বিকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন