News71.com
 Bangladesh
 09 Jun 17, 11:49 AM
 200           
 0
 09 Jun 17, 11:49 AM

রাজধানীর ভাটারায় যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার।।  

রাজধানীর ভাটারায় যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারার এক বাসা থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ভাটারা থানার নয়ানগর এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি নুরুল মুত্তাকিন। নিহত শাহীন আলমের (৩৫) গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

ওসি মুত্তাকিন বলেন,শাহীন ওই বাসায় দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তাদের একটি প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে। বড় ভাই সারা রাত দোকানদারি শেষে করে ভোরে বাসায় ফিরে শাহীনকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন