News71.com
 Bangladesh
 09 Jun 17, 11:48 AM
 200           
 0
 09 Jun 17, 11:48 AM

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল মজিদ মোড়ল নিহত।।  

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল মজিদ মোড়ল নিহত।।   

নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কাঠালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল মজিদ মোড়ল (৬০) নিহত হয়েছেন। তিনি তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। জানা যায়,আব্দুল মজিদ খুলনা থেকে আলমসাধু যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে তালা ফিরছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা সড়কের কাঠালতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন