News71.com
 Bangladesh
 09 Jun 17, 11:20 AM
 177           
 0
 09 Jun 17, 11:20 AM

গোপনে পাকিস্তান সফর করল কাতারের ছয় সদস্যের প্রতিনিধি দল।।  

গোপনে পাকিস্তান সফর করল কাতারের ছয় সদস্যের প্রতিনিধি দল।।   

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র সংকোটের মধ্যেই পাকিস্তান সফর করল কাতারের এক প্রতিনিধি দল। চলতি সপ্তাহের গত বুধবারে কাতারের এক বিশিষ্ট ব্যবসায়ীর নেতৃত্বে পাকিস্তান সফর করে ছয় সদস্যের ওই প্রতিনিধি দল। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে সুত্র এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী,কাতারের ব্যবসায়ী আবদুল হাদি মানা আল-হাজরির নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধিদল একটি চার্টার্ড বিমানে করে লাহোরে পৌঁছায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে,প্রতিনিধিদলটি কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির একটি বার্তা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে পৌঁছে দেয়ার জন্য আসে এবং ওই বার্তায় কাতারের আমির পাকিস্তানকে চলমান সংকটে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। জানা যায়,প্রতিনিধিদলটি কয়েক ঘণ্টা লাহোরে অবস্থান করার পর রাজধানী ইসলামাবাদে যায়। গত বুধবার পাকিস্তান সফর করে এবং ওই দিনই দেশে ফিরে যায় প্রতিনিধিদলটি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের প্রতিনিধিদলের এই সফরের বিষয়টি স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তারা জানিয়েছেন,যে তারা এই বিষয়ে অবগত নন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন