News71.com
 Bangladesh
 09 Jun 17, 10:19 AM
 231           
 0
 09 Jun 17, 10:19 AM

রাজধানীর তুরাগ এলাকায় তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার।।

রাজধানীর তুরাগ এলাকায় তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর তুরাগের কাইলারটেক এলাকার একটি বাসার ভেতর থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন,রেহেনা পারভীন (৪০),তার বড় মেয়ে শান্তা (১৩),ছোট মেয়ে শেফা (৮) ও আট মাসের ছেলে সাদ। তাদের বাবার নাম মোস্তফা কামাল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে-ই-খোদা বলেন,মোস্তফা কামাল ওই এলাকায় একটা সমিতির ব্যবসা করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। রাত সোয়া ১২ টার দিকে ফিরে বাসা অন্ধকার দেখতে পান। এরপর দরজা খুলে তিনি দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে,বড় মেয়ের হাত-পা বাঁধা। তিন সন্তানের লাশ খাটের ওপর পরে আছে। তার আর্ত চিৎকারে স্থানীয়রা থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে আমরা (পুলিশ) আসি। এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এখনই কিছু বোঝা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত হলে জানা যাবে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন