News71.com
 Bangladesh
 09 Jun 17, 12:27 AM
 220           
 0
 09 Jun 17, 12:27 AM

এক শ্রমিককে আটকে মারপিট ও জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে শ্যামনগর থানার ওসি ও এক দারোগার বিরুদ্ধে মামলা

এক শ্রমিককে আটকে মারপিট ও জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে শ্যামনগর থানার ওসি ও এক দারোগার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক : একজন গরীব ইটভাটা শ্রমিককে থানার ধরে নিয়ে আটক করে মারপিট ও জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ও ঐ থানার দারোগা বিএম লিয়াকত আলীর বিরুদ্ধে সাতষিরার বিচারিক আদালতে মামলা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতেছেন। মামলার আর্জিতে বাদী অভিযোগ করেছেন অভিযুক্তরা গত ৩রা জুন বাদী কবির হোসেন সবুজ কে শ্যামনগর থানাধীন আটুলিয়া ইউনিয়ন যুবলীগ অফিস থেকে ধরে থানায় নিয়ে যায়। তারপর থানায় নিয়ে ওসি সৈয়দ মাননান আলি ও এসআই লিয়াকত ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তাকে বেধড়ক মারপিট করতে থাকে।


নির্মম পুলিশি নির্যাতনের এক পর্যায়ে পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে প্রান বাঁচাতে বাধ্য হয়ে বাদী ৪৮ হাজার টাকায় রফা করেন পুলিশের সাথে।এসময় পুলিশ টাকা নিয়ে কবির হোসেন সবুজ কে ছেড়ে দেয় । পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ করিব সুচিকিৎসার জন্য সাতক্ষিরা সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে সে বাদী হয়ে গতকাল ৮/৬/১৭ তাং সাতক্ষিরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ OC ও SI এর বিরুদ্ধে দঃবিঃ ৩৪২/৩২৩/৩২৭/৩০৭/৩৮৫/৩৮৬/৩৮৭/১০৯ P.Cধারায় মামলা দায়ের করেছে। বাদী কবির হোসেন সবুজ একদন ইট ভাটা সরদার বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন