News71.com
 Bangladesh
 08 Jun 17, 09:46 PM
 274           
 0
 08 Jun 17, 09:46 PM

নিজ কর্মফলে বাড়ি হারিয়েছেন মওদুদ আহমেদ।। সরকারি দলের সদস্যদের দাবি  

নিজ কর্মফলে বাড়ি হারিয়েছেন মওদুদ আহমেদ।।  সরকারি দলের সদস্যদের দাবি   

নিউজ ডেস্কঃ বাড়ি হারানোকে ব্যারিস্টার মওদুদ আহমেদ-এর কর্মফল বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মাহজাবীন খালেদ ও আবু জাহির। তারা বলেন,আওয়ামী লীগ কাউকে উচ্ছেদ করেনি। আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নেতা উচ্ছেদ হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধেও সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের কন্যা মাহজাবীন খালেদ নিজেদের অতীত ইতিহাস তুলে ধরেন বলেন, আওয়ামী লীগ সরকার দমন-পীড়ন করে না। আর আওয়ামী লীগের কাউকে দমনের প্রয়োজন হয় না। কারণ দেশের আপামর জনতার দল আওয়ামী লীগ।

মুক্তিযুদ্ধেও সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের কন্যা মাহজাবীন খালেদ বলেন, দমন-পীড়নের রাজনীতি করে খালেদা জিয়া। আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার দমনের শিকার হয়েছি। আমার বাবা খালেদ মোশাররফ একজন মুক্তিযোদ্ধা ও আর্মি অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম নায়কের স্ত্রী হিসেবে আমার মাকে সরকার যে বাড়ি প্রদান করে। সেখান থেকে উচ্ছেদের জন্য বেগম খালেদা জিয়ার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,খালেদা জিয়ার শাসনামলে ২০০৫ সালে তার বোনের ছেলে মাইক্রোবাসে গুণ্ডা ভাড়া করে এনে আমার মাকে বাড়ি খালি করার জন্য হুমকি দেয়। হুমকি দিয়েই খান্ত হয়নি। সেই বাড়ি থেকে সম্পূর্ণ অবৈধভাবে বের করে দিয়েছে। কোনো আদালতের আদেশ ছিলো না,না ছিলো সরকারি কিম্বা আমলাতান্ত্রিক জটিলতা। সম্পূর্ণ গুণ্ডামি করে সন্ত্রাসীদের মতো এসে আমাদের বাড়ি দখল করে নেয়।

তিনি আরো বলেন,এখন মওদুদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটি তার কর্মফল। সৃষ্টিকর্তা দুনিয়াতে বিচার দেখান। কারো সাথে অন্যায় করলে জীবনের কোনো না কোনো সময়ে সেই পাপের সাজা ভোগ করতে হবে। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে খালেদা জিয়া কি থাকতে পেরেছেন?তাকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়েছে। মওদুদ আহমেদকেও বাড়ি ছাড়তে হয়েছে। এটাই আল্লাহর বিচার।

এর আগে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিক বাজেটের ওপর সাধারণ আলোচনায় সরকার দলীয় সদস্য আবু জাহির বলেন,খালেদা জিয়া অন্যায় ভাবে ক্যান্টমেন্টের বাড়িটি দখল করে রেখেছিলেন। আদালতের মাধ্যমে বাড়িটি উদ্ধার করা হয়েছে। মওদুদ আহমেদকেও আদালতের নির্দেশে বাড়ি ছাড়তে হয়েছে।তিনি আরো বলেন,খালেদা জিয়া বলেছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে উনি বাড়ি থেকে বের করে দিবেন। আমরা এটা ঘৃণা করি,প্রতিবাদ করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন