
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্টার এ এইচ এম আসলাম হোসেন জানান,ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হলেও আবেদনের যোগ্যতা ও আসন সংখ্যার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। এ ধরনের সমস্যা এড়াতে দ্রুত তারিখ নির্ধারণ করেছে ভর্তি উপ-কমিটি। প্রসঙ্গত,গত বছর বিশ্ববিদ্যালয়ের ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে কোটাসহ আসন ছিল ৪ হাজার ৭১২ জন।