News71.com
 Bangladesh
 08 Jun 17, 07:55 PM
 252           
 0
 08 Jun 17, 07:55 PM

দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

 

নিউজ ডেস্কঃ প্রশাসনসহ দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। চলতি অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে এক বিবৃতিতে তিনি একথা বলেন। বি চৌধুরী বলেন,অনুৎপাদনশীল খাতে সরকারি কর্মচারিদের তোষণ করে ব্যয় বাড়ানো হয়েছে,এর ফলে সরকারের বিরুদ্ধে জনগণের স্বার্থবিরোধী ভূমিকা নেয়ার প্রশ্ন উঠেছে।

সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন,শিক্ষাখাতে শুধু অর্থ বরাদ্দ করলেই শিক্ষার উন্নয়ন হয় না। শিক্ষকদের ন্যূনতম সময়ের মধ্যে উচ্চতর যুগোপযোগী প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। তিনি বলেন,প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন না আনতে পারলে শিক্ষিতের হার বাড়িয়ে আসলে জাতির কোনো লাভ হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন