News71.com
 Bangladesh
 08 Jun 17, 06:12 PM
 217           
 0
 08 Jun 17, 06:12 PM

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধ, নিহত ২।।  

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধ, নিহত ২।।   

নিউজ ডেস্কঃ জমি সংক্রান্ত বিরোধে ময়মনসিংয়ের মুক্তাগাছা উপজেলার বিজয়পুর গ্রামে সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন-ময়মনসিংয়ের মুক্তাগাছা উপজেলার বিজয়পুর গ্রামের ময়েজ ও নজরুল। তারা মামাতো-ফুফাতো ভাই।

এলাকাবাসীরা জানান,নজরুল ও ময়েজ উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে নজরুল ঘর তৈরি করতে গেলে এ সংঘর্ষ বাধে। সংঘর্ঘে ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ময়েজ ও নজরুল মারা যান। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মুর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন,সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন