News71.com
 Bangladesh
 08 Jun 17, 02:41 PM
 271           
 0
 08 Jun 17, 02:41 PM

বনানীর রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলায় সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট।।  

বনানীর রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলায় সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট।।   

নিউজ ডেস্কঃ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি সাফাত আহমেদসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্ত পাঁচজন হলেন সাফাত আহমেদ,তার বন্ধু সাদমান সাকিফ,নাঈম আশরাফ,সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। প্রসঙ্গত,গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রায় ৪০ দিন পর ৬ মে ধর্ষণের অভিযোগে বনানী থানায়মামলা করেন ধর্ষণের এক তরুণী। গ্রেফতারের পর আসামিরা সবাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন