
নিউজ ডেস্কঃ গতকাল বুধবার রাত ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে র্যাাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ওল্টু নামে এক চরমপন্থির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন র্যা বের দুই সদস্য। নিহত ওল্টু খাসকররা গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে। ঝিনাইদহ র্যা ব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ জানান,প্রতিদিনের মতো ওই গ্রামে নিয়মিত টহল চালাচ্ছিলো র্যা ব। টহলদলটি খাসকররা গ্রামের বাজার অতিক্রম করার পর পাশের মাঠ থেকে একদল দুর্বৃত্ত র্যা বের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
আত্মরক্ষার্থে র্যাগবও পাল্টা গুলি চালায়। এসময় দুর্বৃত্ত ওল্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় র্যািবের দুই সদস্য। পরে র্যা ব ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম জানান,নিহত ওল্টুর নামে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।