News71.com
 Bangladesh
 08 Jun 17, 11:38 AM
 257           
 0
 08 Jun 17, 11:38 AM

নওগাঁয় পুলিশের গুলিতে ২ ডাকাত নিহত।।  

নওগাঁয় পুলিশের গুলিতে ২ ডাকাত নিহত।।   

নিউজ ডেস্কঃ গতকাল বুধবার রাত ১২টার দিকে নওগাঁর নিয়ামাতপুর চৌবাড়িয়া হাটে ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। নিহত ডাকাতরা হলেন,নিয়ামাতপুরের মোজাম্মেল ও রাজশাহীর সুজন এবং আহতরা হলেন,নাচোলের ইমরান ও নিয়ামতপুরের সোহেল।

নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান,রাতে চৌবাড়িয়া হাটে একদল ডাকাত ডাকাতি করে পালানোর সময় পুলিশের গুলিতে দু’জন ডাকাত নিহত হয় ও দুই ডাকাত আহত হয়। নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন