News71.com
 Bangladesh
 07 Jun 17, 10:59 PM
 243           
 0
 07 Jun 17, 10:59 PM

ভোল পাল্টালেন ক্রিকেটার আরাফাত সানি, দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চান।।  

ভোল পাল্টালেন ক্রিকেটার আরাফাত সানি, দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চান।।   

নিউজ ডেস্কঃ প্রথম স্বীকারই করছিলেন না যে,নাসরিন নামের ওই তরুণীকে তিনি বিয়ে করেছেন। এমনকী তার মা নার্গিস আক্তারও একই কথা বলেছেন।এবার ভোল পাল্টে গেল জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির! দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সমঝোতা করতে আদালতের তাগিদের পরিপ্রেক্ষিতে দুই স্ত্রীকেই রাখতে চেয়েছেন সানি। আজ বুধবার এই ক্রিকেটারের পক্ষে তার আইনজীবীরা একথা জানালেও তাতে সন্তুষ্ট হননি মামলাকারী দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা। নাসরিনের বিরোধিতার কারণে এদিন এই ক্রিকেটারের স্থায়ী জামিন হয়নি। ঢাকার দায়রা জজ কামরুল হাসান মোল্লা আগামী ৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন সানিকে,ওই সময়ের মধ্যে নাসরিনের সঙ্গে সমঝোতা করতেও সময় দেওয়া হয়েছে তাকে।

আদালতে আজ সানির পক্ষে আইনজীবি ছিলেন কাজী নজিবুল্লাহ হিরু,এম জুয়েল আহম্মদ ও মুরাদুজ্জামান মুরাদ। সানির পক্ষ থেকে আদালতকে বলা হয়, নাসরিনকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে চান সানি,এজন্য তাকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে থাকছেন না। তিনি সানির প্রথম স্ত্রীকে তালাক দিতে বলছেন। কিন্তু এটা সম্ভব না। যদিও আরাফাত সানির প্রথম স্ত্রীর কথা জেনেই তাকে বিয়ে করেছেন নাসরিন।

তবে প্রথম স্ত্রীর কথা জানার বিষয়টি অস্বীকার করেছেন নাসরিন। তিনি বলেছেন, তার সঙ্গে যখন আমি দেশের বাইরে ঘুরতে যাই,তখন তার পাসপোর্টে অবিবাহিত লেখা ছিল। সে আমাকে ধোঁকা দিয়েছে। ২৩ বছর বয়সী নাসরিন বিচারককে বলেন,আরাফাত সানি জামিন পাওয়ার পর থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখছে না। ফোন দিলেও ধরে না। একদিন তার বাসায় গেলে তার মা নার্গিস আক্তার আমাকে মারধর করেন। সানি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। একটি দিনও আমাকে সঙ্গ দিচ্ছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন