News71.com
 Bangladesh
 07 Jun 17, 09:06 PM
 275           
 0
 07 Jun 17, 09:06 PM

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু হত্যায় ব্যবহৃত জ্যাকেট ও মাস্ক উদ্ধার।।  

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু হত্যায় ব্যবহৃত জ্যাকেট ও মাস্ক উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কালো রঙের জ্যাকেট ও একটি মাস্ক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে ফুলতলা থানা পুলিশ মিঠু হত্যার আসামি উপজেলার দামোদর গ্রামের মুশফিকুর রহমান রিফাত ভুঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে উক্ত জ্যাকেট ও মাস্ক উদ্ধার করে।

ফুলতলা থানার ওসি মো. মুন্সি আসাদুজ্জামান বলেন,উদ্ধারকৃত জ্যাকেট ও মাস্ক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মিশনে ব্যবহার করা হয়েছিল। ওই হত্যা মামলায় দামোদর গ্রামের মৃত জিন্নাহ ভুঁইয়ার ছেলে মুশফিকুর রহমান ওরফে রিফাত ভুঁইয়াকে গ্রেফতার করার পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

স্বীকারোক্তি অনুযায়ী আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে রিফাতের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রিফাতের স্ত্রী শারমিন সুলতানা কৌশলে জ্যাকেট ও মাস্কটি ঘরের জানালা দিয়ে নিচে ফেলে দেয়। তখন পুলিশ সেটি উদ্ধার করে। এদিকে,মিঠু হত্যা মামলায় আটক রনিকে একদিনের রিমান্ড শেষে আজ বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন