News71.com
 Bangladesh
 07 Jun 17, 07:32 PM
 260           
 0
 07 Jun 17, 07:32 PM

বিদেশ গমনেচ্ছুক নারী কর্মীদের হয়রানি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে ।। প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি

বিদেশ গমনেচ্ছুক নারী কর্মীদের হয়রানি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে ।। প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি

নিউজ ডেস্কঃ বিদেশ গমনেচ্ছুক নারী কর্মীদের সাথে কোনো প্রকার প্রতারণা ও হয়রানি করা হলে তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) ‘কনসাল্টেশন অন চ্যালেঞ্জেস অব ওমেন মাইগ্রান্ট ওয়ার্কার অব বাংলাদেশ এন্ড এড্রেসিং দ্য রোল অব দ্য ইন্টারমেডিয়ারিজ’শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। তিনি আরো বলেন,বিনা খরচে নারী কর্মীরা বিদেশে গিয়ে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে।

বমসা’র পরিচালক সুমাইয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস,মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী,উপসচিব মোহাম্মদ শাহীন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম,বায়রার নেতা আলী হায়দার চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী নোমান,অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্য,দুই জন মিডেল ম্যান (মধ্যস্বত্বভোগী)। কর্মশালার শুরুতে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের থেকে প্রবাসে কর্মরত থাকা অবস্থায় কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং তাদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন। পরে মুক্ত আলোচনায় বিভিন্ন এনজিও,ডোনার এজেন্সি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন