News71.com
 Bangladesh
 07 Jun 17, 04:29 PM
 207           
 0
 07 Jun 17, 04:29 PM

অসুস্থ বাদল রায়কে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা।।  

অসুস্থ বাদল রায়কে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের অন্যতম তারকা এবং বর্তমান বাফুফে সহসভাপতি বাদল রায়কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত সাবেক এই তারকা ফুটবলারকে গত সোমবার গভীর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। জানা গেছে,বাদলকে সিঙ্গাপুর পাঠানোর সব ব্যবস্থা হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিষয়টির তদারক করছেন। বর্তমানে বাদল রায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তার মস্তিস্কে মৃদু রক্তক্ষরণ হয়েছে। তবে বাদল রায়ের জ্ঞান থাকলেও তার মুখ ও শরীরের বাঁ দিক কিছুটা অবশ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গতকাল রাতেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়। এর আগে স্কয়ার হাসাপাতালে গতকাল মঙ্গলবার বিকালে বাদল রায়ের এমআরআই করা হয়। কিন্তু রিপোর্টটি ভাল না আসায় চিকিৎসক-স্বজনরা ও শুভানুধ্যায়ীরা চিন্তিত। সবার আশা,সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে দেশে ফিরে আবারও নিজের অঙ্গনে বিচরণ করবেন এই ফুটবল তারকা। বাদল রায়ের পরিবার ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন