
নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে মহাখালীর সেতুভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। ভারত এ ব্যাপারে অনড় রয়েছে। আমরাও আশাবাদী। তিনি বলেন,ফেনী নদীতে একটি সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে আলোচনার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ৮ জুলাই ঢাকায় আসতে।