News71.com
 Bangladesh
 06 Jun 17, 11:48 PM
 196           
 0
 06 Jun 17, 11:48 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র না পাওয়া গেলে অভিযান সমাপ্ত ।। জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র না পাওয়া গেলে অভিযান সমাপ্ত ।। জেলা প্রশাসক

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন,১০টি পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের কাজ চলছে। আরো পানির পাম্প বাড়ানো হবে। এখানে পানি নিষ্কাশনের মাধ্যমে তল্লাশি চালিয়ে দেখা হবে যদি আরো অস্ত্র পাওয়া যায় তাতেও আমাদের অপারেশন চলবে আর যদি অস্ত্র না পাওয়া যায় তাহলে অফিসিয়ালি এ অভিযানটি সমাপ্ত ঘোষণা করা যাবে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ শহরের পাঁচ নম্বর সেক্টরে পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধারস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,এঘটনায় সন্দেহভাজন একজন ছাড়া বাকি পাঁচজনকেই আমাদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। ইতোমধ্যে যাদের ধরা হয়েছে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। আশা করি তাদের দেওয়া তথ্য অনুযায়ী এ অস্ত্রের নেপথ্যে নায়ক করা,কি উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র তারা এখানে সমাগম করেছিল এসব কিছু বের হয়ে আসবে এবং সেটাই আমাদের পুলিশ ও গোয়েন্দা বিভাগ কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন একত্র হয়ে চেষ্টা করছি কিভাবে দ্রুত সময়ের মধ্যে কাজটাকে নিষ্পত্তির দিকে নিয়ে আসা যায়।

তিনি আরো বলেন,ঢাকার পাশে সম-সাময়িক কালে এটা অনেক বড় অভিযান হিসাবে আমার কাছে মনে হয়। পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর অক্লান্ত পরিশ্রমে এগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এটা আমাদের দায়িত্ব আর দায়িত্বের অংশ হিসাবে আমরা পরবর্তী কাজ গুলো শেষ করবো।প্রাইম টার্গেট যেখানে অস্ত্র গুলো পাওয়া গেছে এটাই আমাদের মূল পয়েন্ট এটাকে আগে নিষ্কাশন করা।

তিনি বলেন,নিষ্কাশন করার পর যদি আমাদের গোয়েন্দা বিভাগ মনে করে এখানে অপারেশন সমাপ্ত করা যায় তাহলে হয়তো এটা সমাপ্ত হবে। যদি এটা শুকানোর পর কোন আলামত কিংবা কোন কিছু খোঁজে পাওয়া যায় তারপর যদি মনে করা হয় আশে-পাশের অন্যান্য লেক গুলোর দিকেও দৃষ্টি দিতে হবে তখন নিশ্চয় দৃষ্টিপাত দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছরোয়ার হোসেন,রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম, রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন