News71.com
 Bangladesh
 06 Jun 17, 11:29 PM
 206           
 0
 06 Jun 17, 11:29 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানাল ছাত্রলীগ নেতৃবৃন্দ ।।    

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানাল ছাত্রলীগ নেতৃবৃন্দ ।।      

নিউজ ডেস্কঃ গত সাড়ে সাত বছরে অভাবনীয় উন্নয়ন মধ্য দিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার সরকার। সামনের দিনগুলোতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সরকারের কোনও বিকল্প নাই। তাই ২০১৯ সালের নির্বাচনের প্রতিটি ভোটারের ঘরে ঘরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন খবর পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। আজ মঙ্গলবার রংপুরে বিভাগীয় প্রতিনিধি সভা ও কর্মশালায় তারা এই আহ্বান জানান। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে এই প্রতিনিধি সভা ও কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান বলেন,এক সময় এই এলাকায় মঙ্গা ছিল,বিদ্যুৎ ছিল না,পর্যাপ্ত বিশুদ্ধ পানিও পাওয়া যেতো না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গঠনের পর এ এলাকায় মঙ্গা দূর করতে সক্ষম হয়েছেন। এই অঞ্চলের একজন মানুষকেও এখন আর না খেয়ে থাকতে হয় না। তাছাড়া রাস্তা ঘাট সহ সকল ধরণের অবকাঠামো উন্নয়নে সরকার সবচেয়ে বেশি কাজ করেছে। সরকারের এই সাফল্যগুলোকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্রলীগকে কাজ করতে হবে।

কর্মশালায় সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন,তৃণমূলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা প্রচার করতে হবে। সেই সঙ্গে নানা ধরনের প্রোপাগান্ডার প্রচারণার জবাবও দিতে হবে ছাত্রলীগ নেতা-কর্মীদের। এখানে এসে শুনলাম উত্তারঞ্চলের মানুষ নাকি জানে বিধবা ভাতা,বয়স্ক ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা নাকি স্বৈরশাসক এরশাদ দেয়। কিন্তু এটা তো অপপ্রাচার। কিন্তু এই ভাতাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের জন্য ব্যবস্থা করেছে। এই তথ্যটা তো সাধারণ মানুষকে জানাতে হবে।

মহাসড়কে মটোরসাইকেলে উঠার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে দেন জাকির। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে কর্মশালায় তিনি বলেন,এখন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মটোর সাইকেলে দুইজনের বেশি উঠবে না। সেই সঙ্গে হেলমেট পরিধান ছাড়া কেউ মটোর সাইকেলে যাতায়াত করবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন