
নিউজ ডেস্কঃ সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন,তাদের জোট নির্বাচনে অংশ নিয়ে দেশে পরিবর্তন আনবে। জাতীয় জোটই হবে আগামী নির্বাচনে মূল শক্তি। আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এর মিলনায়তনে ইফতার মাহফিলের আগে জাতীয় জোটের নেতাদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে ৫৮টি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয় জোটের এই ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,জাতীয় পার্টির মহাসচিব ও সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ও সম্মিলিত ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান। হুসেইন মুহাম্মদ এরশাদ আরো বলেন,দেশের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় জাতীয় জোটই বিরাট শক্তি হিসেবে কাজ করবে। এই জোটই হচ্ছে নির্বাচনের সত্যিকারের নির্বাচনী জোট।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন,আগামী দিনে জাতীয় জোটই হবে নির্বাচনের মূল রাজনৈতিক শক্তি। ঈদের পর আমরা ২ দিনব্যাপী সভা করে নির্বাচনী কৌশল ঠিক করবো। ইফতারের আগে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচলানা করেন ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী।