News71.com
 Bangladesh
 06 Jun 17, 11:16 PM
 172           
 0
 06 Jun 17, 11:16 PM

চলতি অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৫ শতাংশ।।

চলতি অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৫ শতাংশ।।

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১১ মাসে অথ্যাৎ মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৬৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময় ব্যয় হয়েছে মোট ৭৭ হাজার ২০৪ কোটি টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন,গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬২ শতাংশ। ব্যয় হয়েছিল ৫৮ হাজার কোটি টাকা। বছরশেষে এডিপির কাঙ্খিত বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচ্য সময়ে এডিপি বাস্তবায়নের শীর্ষে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময়ে এডিপির ৯৬ দশমিক ৯২ শতাংশ বাস্তবায়ন করেছে। এরপরে রয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন