News71.com
 Bangladesh
 05 Jun 17, 07:32 PM
 184           
 0
 05 Jun 17, 07:32 PM

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামি নাঈম-সাদমানের জামিন নামঞ্জুর।।  

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামি নাঈম-সাদমানের জামিন নামঞ্জুর।।   

নিউজ ডেস্কঃ বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ ও সাদমান সাকিফের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হক জামিন নাকচ করে দেন। আদালতে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন খায়রুল ইসলাম (লিটন) ও আব্দুর রহমান হাওলাদার। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

প্রসঙ্গত,গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর একজন গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি হলেন সাফাত আহমেদ,নাঈম আশরাফ,বিল্লাল হোসেন,সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন