News71.com
 Bangladesh
 05 Jun 17, 03:57 PM
 281           
 0
 05 Jun 17, 03:57 PM

দ্রুতবিচার, সংশোধন আইন ২০১৭ এর নীতিগত খসড়া মন্ত্রীসভায় অনুমোদন।।  

দ্রুতবিচার, সংশোধন আইন ২০১৭ এর নীতিগত খসড়া মন্ত্রীসভায় অনুমোদন।।   

নিউজ ডেস্কঃ শাস্তি বাড়িয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার)(সংশোধন) আইন,২০১৭ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন,এটা মূলত ২০০২ সালের আইন। ওই আইনের একটি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনের শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী কোন ব্যক্তি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করলে ২ থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় এবং একই সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এখানে সংশোধনী প্রস্তাব করে বলা হয়েছে,শাস্তি ২ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আইনে অর্থদণ্ড নির্দিষ্ট করা নেই বলেও জানান শফিউল আলম।

চাঁদাবাজি,যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা;যানবাহনের ক্ষতি সাধন করা;স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা;ছিনতাই দস্যুতা,ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি;দরপত্র ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি;ভয়-ভীতি প্রদর্শনসহ গুরুতর অপরাধ দ্রুততার সাথে বিচারের জন্য এই আইনটি করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন,আইনে উল্লেখ করা নয়টি আইটেম আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বলে গণ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন