News71.com
 Bangladesh
 05 Jun 17, 03:29 PM
 185           
 0
 05 Jun 17, 03:29 PM

রাজশাহীতে ৯ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী জীবন গঠনে জ্ঞান ও সহায়তা পাবে।।  

রাজশাহীতে ৯ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী জীবন গঠনে জ্ঞান ও সহায়তা পাবে।।   

নিউজ ডেস্কঃ শারীরিক ও মানসিক জ্ঞান বিকাশে প্রায় ৯ হাজার ৪০০ শিক্ষার্থীকে জীবন গঠনে জ্ঞান ও সহায়তা বিতরণ করা হবে। তিন বছর ব্যাপী আইকেইএ গুড কজ ক্যাম্পেইন'কার্যক্রমের আওতায় ১৭টি সামাজিক কেন্দ্রে ছয় থেকে ১৪ বছর বয়সের ৫ হাজার ৪০০ ছাত্রী ও ৪ হাজার ছাত্রকে এই জ্ঞান বিতরণ করা হবে। প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশনের দুইটি ওয়ার্ডে এবং গোদাগাড়ি উপজেলার তিনটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

সেভ দা চিলড্রেন এর সহায়তায় এসাসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি শিশু পাচার থেকে রক্ষার মাধ্যমে শিক্ষা ও খেলাধুলায় তাদের অধিকার নিশ্চিত করবে। প্রকল্পটি সূচনালগ্নে এসিডি-র সম্মেলন কক্ষে ‘আই প্লে,আই লার্ন এন্ড আই এম সেভ’ মূল ভাবনার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবিধাবঞ্চিত শিশুদের পাচার হ্রাসসহ তাদের সহায়তায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এসিডি-র নির্বাহী পরিচালক সেলিমা সরোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবিনা ইয়াসমিন। এ সময় প্রকল্প সম্পর্কিত একটি ধারণাপত্র তুলে ধরেন সমন্বয়ক মোস্তাফিজুর রহমান। তিনি জানান,সভায় শিশুদের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ নিশ্চিতের জন্য প্রকল্পের আওতায় প্রশিক্ষণে প্রায় সাড়ে চার হাজার অভিভাবক,জনপ্রতিনিধি এবং শিক্ষক অংশ নেওয়ার কথা রয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন