News71.com
 Bangladesh
 05 Jun 17, 02:13 PM
 184           
 0
 05 Jun 17, 02:13 PM

ধর্মান্ধ অপশক্তিকে প্রশ্রয় দেওয়ার পরিণাম হবে ভয়াবহ ।। প্রতিবাদ সভায় বক্তারা

ধর্মান্ধ অপশক্তিকে প্রশ্রয় দেওয়ার পরিণাম হবে ভয়াবহ ।। প্রতিবাদ সভায় বক্তারা

 

নিউজ ডেস্কঃ মানবাধিকার নেত্রী সুলতানা কামালকে যারা হুমকি দিচ্ছে তাদের দমন করতে হবে। ধর্মান্ধ অপশক্তিকে প্রশ্রয় দেওয়ার পরিণাম হবে ভয়াবহ। বাংলাদেশে আজ মুক্তচিন্তার মানুষ নিরাপদ নয়। পাহাড়ের জনগোষ্ঠীর ওপর হামলা চলছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশে-বিদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৪ জুন রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এ সব কথা বলেছেন। অসাম্প্রদায়িক নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ মহম্মদুল্লা,সম্মিলিত সাংস্কৃতিক জেটের সভাপতি মিথুন আহমেদ,কমিউনিটি অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারি ও শীতাংশু গুহ। সমাবেশে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ নিউইয়র্কের সংগঠক গোপাল সান্যাল, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ,লাভলু আনসার,উদীচী যুক্তরাষ্ট্রের পরিচালক সাবিনা হাই উর্বি, শুভ রায়,ওবায়দুল্লা মামুন,তানভীর রব্বানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ জাকির রনি।

সভায় ধর্মান্ধ গোষ্ঠীকে প্রশ্রয় না দেওয়া এবং সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। বক্তারা বলেন,যারা প্রকাশ্যে একজন মানবাধিকার কর্মীকে পুড়িয়ে হত্যা করার হুমকি দিচ্ছে,তাদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। দিনে দিনে বাড়ন্ত অপশক্তি নানা নামে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হানতে চাচ্ছে। এদের সমূলে উৎখাত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন